রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহীন উদ্দিন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার ৫ নম্বর আসামি মো. মানিক র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রাজধানীর মিরপুর এলাকার রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পল্লবীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলার এক আসামি মানিক র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সাহিনুদ্দীন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন জন মিরপুরের ইষ্টার্ন হাউজিং এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। র্যাবের এর একটি দল তাকে গ্রেপ্তার করতে গেলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আসামি মানিক।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে গত ১৬ মে সন্ত্রাসীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সাহিনুদ্দীনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার সঙ্গে।
জানা যায়, নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৭ মে সাহিনুদ্দীনের মা আকলিমা রাজধানী পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাব মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন- লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. আউয়াল, মো. হাসান ও জহিরুল ইসলাম বাবু।