শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মুহুর্মুহু আক্রমণই যুদ্ধবিরতি মেনে নিতে একপ্রকার বাধ্য আত্মবিশ্বাসী আর অহংকারী ইসরায়েলের ‘পরাজয়

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১, ২.২৩ পিএম
  • ৭২৩ বার পড়া হয়েছে

সদ্য বিদায়ী ঈদুল ফিতরে বিশ্বব্যাপী মুসলমানরা যখন উৎসব করেছে তখন আনন্দের পরিবর্তে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে আটকা পড়ে আপনজনের মৃত্যু দেখেছে ফিলিস্তিনিরা। অবশেষে ১১ দিনের ধ্বংসযজ্ঞ শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এতে করে উৎসবে মেতে উঠেছে গাজাবাসী, যেন ঈদ এসেছে তাদের ঘরে ঘরে।

 

যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি প্রদানের পরপরই গতকাল মধ্যরাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার ফিলিস্তিনি। তাদের হাতে ছিল পতাকা আর বিভিন্ন প্ল্যাকার্ড। মুখে ‘আল্লাহু আকবার’ ধ্বনি। এই উল্লাস শুধু যুদ্ধবিরতির জন্য নয়; তারা মনে করছে, যুদ্ধ থামাতে ইহুদিবাদী দেশটিকে বাধ্য করতে পারা ফিলিস্তিনের অনেক বড় অর্জন।

মূলত আন্তর্জাতিক চাপ এবং হামাসের মুহুর্মুহু আক্রমণই ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে একপ্রকার বাধ্য করেছে। অবস্থা বেগতিক দেখে গতকাল রাতে ইসরায়েলের মন্ত্রিসভার জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিলিস্তিনিরা মনে করছে, এর মধ্য দিয়ে পরাক্রমশালী ইসরায়েলের অহংকার ধুলোয় মিশে গেছে।

 

আপাতদৃষ্টিতে ফিলিস্তিনে ক্ষয়ক্ষতি বেশি হলেও এই প্রথম হামাসের এমন প্রতিরোধের মুখে পড়লো ইসরায়েল। তার প্রমাণ, যে দেশটি দিনকয়েক আগেও স্পষ্টভাবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারাই এখন যুদ্ধবিরতিতে সম্মত। শুধু হামাস নয়, বিশ্লেষকরাও এটিকে অতি আত্মবিশ্বাসী আর অহংকারী ইসরায়েলের ‘পরাজয়’ হিসেবে দেখছেন।

হামাসের বৈদেশিক রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশাল বলেন, শক্তিশালী বিমান হামলায় এক চুলও পিছু হটেনি হামাস, প্রায় প্রত্যেকটা বিমান হামলার জবাবে রকেট ছোঁড়া হয়েছে। গাজা উপত্যকা আজ মুক্ত। আমি মনে করি, অসম্ভবকে সম্ভব করেছে ফিলিস্তিনি জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com