শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাজা ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৮.২১ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা ইস্যুতে দখলদার ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সেখানে নির্বিচার বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে শিশু ও নারীসহ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটছে। এমনই প্রেক্ষাপটে বেসামরিক লোকদের প্রাণহানি নিয়ে তেল আবিবকে সতর্ক করে দিয়েছে মস্কো।রুশ গণমাধ্যম জানিয়েছে, মস্কোয় নিযুক্ত ইসরায়েলি দূতকে ডেকে বুধবার গাজা ইস্যুতে এই হুঁশিয়ারি দেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইসরায়েলকে সতর্ক থাকতে তাগিদ দিয়ে মিখাইল বোগদানোভ আরো বলেন, রাশিয়া গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, নতুন করে যাতে আর সহিংসতা কোনোভাবেই বৃদ্ধি না পায়, সেজন্য উভয় পক্ষকে তাদের বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

তার দেশ (রাশিয়া) ইসরায়েল ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান ক্রেমলিনের মুখপাত্র।এদিকে, গাজা ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ১১ দিনে পা দিয়েছে। এ সময়ে ইসরায়েলের নৃশংস বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার প্রায় এক তৃতীয়াংশ শিশু। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন। অন্যদিকে, গাজা থেকে হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

গাজা উপত্যকায় বেসামরিক মানুষের মৃত্যু অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, তারা হামাসের রকেট হামলা থেকে নিজেদের রক্ষার বাইরে কিছুই করছে না। তাদের হামলায় হামাসের দেড় শ যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব। যদিও হামাস এ ব্যাপারে কিছু বলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com