বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যমুনা নদীতে ডুবে ৩ কলেজ ছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৯.৫৩ পিএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনিরপটল গ্রামের যমুনা নদীর খেয়াঘাট এলাকা হতে এ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার ষ্টেশনের কর্মিরা।
জানা যায়,বিথি, রিতু, ও ফাতেমা নামে তিন কলেজ পড়ুয়া শিক্ষার্থী রংপুর থেকে সাঘাটার কচুয়া গ্রামে পার্থ নামে এক আত্মীয়র বাড়ীতে বেড়াতে আসে।সম্পর্কে বিথি ও রিতু আপন দুই বোন এবং তাদের মামাতো বোন ফাতেমা।বিথী ও রিতু রংপুর সদরের বাবুপাড়া মহল্লার সাইদুর রহমানের মেয়ে ও ফাতেমা ঐ এলাকার রানা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান,এ তিন শিক্ষার্থী  দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামলে এক বোন পানির গভীরে ডুবে যায় পরে তাকে উদ্ধার করতে গিয়ে বাকী দুজনও ডুবে যায়।

পরে স্থানীয়রা ফায়ার ষ্টেশনে খবর দিয়ে এলাকাবাসী ও ফায়ার স্টেশনের কর্মিদের যৌথ প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত্যু ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com