শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৫.৩০ পিএম
  • ৭৭২ বার পড়া হয়েছে

ইউরোপে যাওয়ার চেষ্টাকালে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবারের (১৮ মে) ওই ঘটনায় নৌকাটির ৩৩ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে তিউনেশিয়া নৌবাহিনী, যারা সবাই বাংলাদেশি। নৌকাটির আরও অন্তত ৫০ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

 

তিউনেশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এএফপি তাদের খবরে জানিয়েছে, গত রোববার (১৬ মে) ৯০ জন যাত্রী নিয়ে লিবিয়া থেকে নৌকাটি ছেড়ে আসে, যাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি। আজ মঙ্গলবার সেটি ডুবে যায়। তিউনেশিয়ার নৌবাহিনীসহ স্থানীয়দের তৎপরতায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো বলেন, লিবিয়ার এই উপকূলে প্রায় সময় অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের এই ঘটনা ঘটলো। চলতি বছরের মধ্যেই এ নিয়ে নিহত হয়েছেন অন্তত ৫০০ অভিবাসন প্রত্যাশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com