বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৫.২২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল. বরগুনা প্রতিনিধি প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯মে)বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে সাংবাদিক ছাড়াও ভিবিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলেন। মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন,সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন,বিএমএসএফ এর সভাপতি মু.আ. মোতালিব সভাপতি মল্লিক মো. জামাল, সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের,রির্পোটার্স ইউনিটির , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল।এ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের বক্তৃতা করেন সাবেক ছাত্র নেতা শাজজাহান টুকু,বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনসুর জোমাদ্দার, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ ও জাগোনারী প্রতিনিধি রাবেয়া মুন্নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com