শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩২৯ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৫.১৪ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে ভারতে। তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় (১৭ মে) অতিক্রম করেছে আগের সকল রেকর্ড। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩২৯ জন।

আজ মঙ্গলবার (১৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে দৈনিক মৃত্যুর সংখ্যা কয়েক দফা ৪ হাজারের ঘর স্পর্শ করলেও গতকালের এই সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে। এতে করে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কোভিড-১৯ বিষয়ক ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১৭ মে) দেশটিতে নতুন করে শনাক্ত করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।

প্রসঙ্গত, ভারতে প্রথমবারের মতো গত ৩০ এপ্রিল দৈনিক শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যায়। এ ছাড়া দেশটিতে একদিনে ৪ হাজার মৃত্যুর রেকর্ড হয় গত ৭ মে। এর আগে শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ২৪ ঘণ্টার ব্যবধানে এত বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com