শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন জো বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৪.৫৬ পিএম
  • ৭৩৫ বার পড়া হয়েছে

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সংঘাত বন্ধে অবশেষে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এর আগে তিনি বলেছেন, হামাসের রকেট হামলা থেকে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। তবে ইসরায়েলের নির্বিচার হামলায় শিশুসহ নিরস্ত্র ফিলিস্তিনিরা নিহত হলেও তার ব্যাপারে টু শব্দও করেননি তিনি।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার নবম দিন আজ মঙ্গলবার। তার আগে গতকাল সোমবার জো বাইডেন ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউসের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, গাজায় সংঘাত বন্ধ করতে মিশরসহ ৩টি মিত্র দেশের সঙ্গে কাজ করছে তার দেশ।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এ ছাড়া গাজায় হামাস ও অন্যান্য ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে চলমান অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন বাইডেন ও নেতানিয়াহু।

বিবৃতিতে হোয়াইট হাউস আরো বলেছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রক্রিয়া নিয়ে মিশর ও অন্যান্য মিত্রদের সঙ্গে তার দেশের পক্ষ থেকে আলোচনা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনী গত কয়েক দিন ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে, তাতে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা হচ্ছে। বিভিন্ন দেশের নেতা এবং মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক নাগরিকের মৃত্যু এবং বিভিন্ন স্থাপনায় চালানো ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশেষ করে, ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে বার বার ভেটো দেওয়ায় বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা বেড়েছে। এমনকি নিজ দলেই এই ইস্যুতে বিভক্তি দেখা দিয়েছে। এমনই অবস্থায় বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলি দখলদার বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এ ছাড়া গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ছোড়া রকেটে ২ শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com