সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৪.৫০ পিএম
  • ৮১১ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ আজ মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিএসআরএফ সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা এবং তাকে গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আজকের (মঙ্গলবার) সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে বিএসআরএফ সবার সহযোগিতা কামনা করছে।

এর আগে গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ৫ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যায়।

 

অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া ছবি তোলা ও তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধারাগুলো হলো ৩৭৯, ৪১১ এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এর ৩/৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com