শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে ঘূর্ণিঝড় তাওকতে তাণ্ডবে অন্তত ১২ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৪.৩৫ পিএম
  • ৭৩৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় তাওকতে আসড়ে পড়েছে ভারতের গুজরাট রাজ্যে। ১৬০-৬৫ কিলোমিটার বেগে রাজ্যটির ওপর দিয়ে বয়ে তীব্র ঘূর্ণিঝড়। তবে সেটি দুর্বল হয়ে পড়েছে। দুর্বল হওয়ার আগে ভারতের পুরো পশ্চিম উপকূল দিয়ে তা তাণ্ডব চালিয়ে বাণিজ্যিক নগরী মুম্বাই শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আটকে পড়া আরো কিছু লোকজনকে উদ্ধারে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারতীয় নৌবাহিনী।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে ভারত যখন বিপর্যস্ত তখন এই মারাত্মক র্ঘূর্ণিঝড়ের কবলে পড়লো দেশটির কয়েকটি রাজ্য। এর আগে কেরালা রাজ্যে তাওকতের প্রভাবে অন্তত ৪ জনের প্রাণহানি ঘটে।

বিবিসি বলছে, ১৯৯৮ সালের পর গুজরাট ও পার্শ্ববর্তী মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এই তাওকতে সবচেয়ে বেশি শক্তিশালী। ওই সময় কমপক্ষে ৪ হাজার লোকের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com