বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু : সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৪.২৭ পিএম
  • ৬১১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কূটনৈতিক দক্ষতার কারণে বিশ্বের মধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। দেশ শাসনের ক্ষেত্রে অনেকেই শেখ হাসিনাকে উদাহরণ হিসেবে গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১৮ মে) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মানুষ এখনও সচেতন নয়, রাস্তাঘাটে মাস্কহীন ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এত বলার পরও সচেতন হচ্ছেন না। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে বিশেষজ্ঞদের মতানুযায়ী দেশে তৃতীয় ঢেউ আক্রমণ করবে। দুর্ভাগ্য এই যে, ভারতের এত কঠিন পরিস্থিতি দেখেও আমরা শিক্ষা নিতে পারছি না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, সচেতন হতে হবে, তবে আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। কাণ্ডারি হিসেবে আমাদের আছে একজন শেখ হাসিনা। ভাইরাসটির প্রথম ঢেউ মোকাবেলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। দ্বিতীয় ঢেউও তিনি সফলতার সাথে মোকাবেলা করবেন বলে আমরা আশাকরি। এ ব্যাপারে জনগণেরও আস্থা আছে শেখ হাসিনার ওপর।

বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, করোনার সংক্রমণের জন্য বিএনপি সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে। যদি সেটাই সত্য হতো, তাহলে দৈনিক সংক্রমণ ৮ হাজার থেকে ৬০০-তে নামতো না। একইভাবে দৈনিক মৃত্যু ১০০ থেকে ৩০-এ নেমে আসতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com