বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র বরগুনা জেলা আহবায়ক কমিটি গঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১২.০১ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে
মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র বরগুনা জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ ১৭ মে সোমবার বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সাথে আলোচনাক্রমে, আমাদের নুতন সময় এর আমতলী উপজেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সিদ্দিকী কে আহ্বায়ক, দৈনিক প্রতিদিন সংবাদ এর তালতলী উপজেলা প্রতিনিধি মল্লিক মোঃ জামাল কে যুগ্ম আহ্বায়ক ও আমাদের নুতন সময় এর বামনা উপজেলা প্রতিনিধি রাসেল চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ভোরের কলাম, আমতলী উপজেলা প্রতিনিধি), মাসুদ রেজা ফয়সাল ( দৈনিক সাগর কুল, বামনা উপজেলা প্রতিনিধি), মাসুদুর রহমান রনি ( দৈনিক গনকন্ঠ, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি), মিজানুর রহমান (বাংলাদেশ বুলেটিন ২৪ ডট কম, তালতলী উপজেলা প্রতিনিধি), আল আমিন মল্লিক (দৈনিক বিশ্ব মানচিত্র, বেতাগী উপজেলা প্রতিনিধি), হাওলাদার মোঃ মিসকাত (সহ বার্তা, সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ, আমতলী উপজেলা প্রতিনিধি), মোঃ রাসেদুল ইসলাম (রূপান্তর টেলিভিশন, বরগুনা উপজেলা প্রতিনিধি), পি এম সাজ্জাদ হোসাইন ( দৈনিক ভোরের চেতনা, আমতলী উপজেলা প্রতিনিধি), শাহরিয়ার রুবেল (দৈনিক অধিকার, আমতলী উপজেলা প্রতিনিধি) ও রাব্বি আহমেদ (বরিশাল ২৪ ডট কম, বরগুনা জেলা প্রতিনিধি)।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার আজ বরগুনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে উক্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বরগুনা জেলা আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com