বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

হোমনায় গ্রীন ভয়েস স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী পুরস্কার পেলেন অতিঃ পুলিশ সুপার ফজলুল করিম

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১, ১১.৪৭ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি// কুমিল্লার হোমনায় বাংলাদেশ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কর্তৃক স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী সম্মাননা পেলেন হোমনা- মেঘনা সার্কেলের সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিঃ পুলিশ সুপার মো.ফজলুল করিম ।বাংলাদেশ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কর্তৃক তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। আজ সোমবার সকাল ১১ টার দিকে সংগঠনের পক্ষ থেকে তাঁর অফিসে স্বাধিনতা সুবর্ণ জয়ন্তী সম্মাননা ক্রেষ্ট পৌছে দেয়া হয়। .জানাগেছে,মো.ফজলুল করিম (হোমনা-মেঘনা) সার্কেলে যোগদানের পর থেকে মাদক,ইভটিজিং, চুরি-ডাকাতি,সন্ত্রাসী চাঁদাবাজী বন্ধে কাজ করে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে করোনা কালীন সময় প্রশাসনিক দায়িত্ব পালনের পাশা পাশি মানবিক কর্মকান্ডের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার এ কর্মকান্ডের ফলে তিনি সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আনোয়ারের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রোবেল রানা,হোমনা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক সনিয়া আফরিন,নিলয় ঘোষ,শাহরিয়ার কবির (হৃদয়) প্রত্যয় সাহা,মুশফিকুর রহমান প্রমূখ। এ বিষয়ে পুরস্কার প্রাপ্ত অতিঃ পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, আমি আমার দ্বায়িত্ব পালন করেছি মাত্র। আমি চেষ্টা করেছি পুলিশ যে জনগনের বন্ধু তা প্রমান করতে। এ কাজে আমাকে সবাই সহযোগীতা করেছে। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাকে তথ্যদিয়ে সহযোগীতা করার কারনেই অপরাধীদের ধরতে সহজ হয়েছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মতে মাদক, ডাকাতি, গণ ধর্ষন,খুন ও নারী নির্যাতন মামলার আসামীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আজকের পুরস্কার এলাকার মানুষের ভালোবাসার উপহার। আমার পক্ষথেকে গ্রীন ভেয়েস সংগঠনকে ধন্যবাদ জানাই এবং ওই সংগঠনের সফলতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com