সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের এসএসএফ নিরাপত্তা দিতে আইনের খসড়ায় অনুমোদন

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১, ৬.৩৭ পিএম
  • ৭৯৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দিতে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভা বৈঠকে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এতদিন সামরিক শাসনের সময় জারি করা অধ্যাদেশের মাধ্যমে চলছিল। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনায় সেটিকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে। তবে আগের বিষয়গুলোও আইনে রাখা হয়েছে।

তিনি বলেন, (বঙ্গবন্ধুর) তার দুই মেয়ে ও তাদের সন্তান, তাদের (সন্তানদের) স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানরা। ক্ষমতায় না থাকলে প্রধানমন্ত্রী হিসেবে যে প্রটোকল পান কেবল সেটি পাবেন না।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নতুন করে দৈহিক নিরাপত্তা প্রদান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আইনে যুক্ত করা হয়েছে,’ বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই আইনের অধীনে নিরাপত্তা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব এক প্রশ্নের জবাবে বলেন, জাতির জনকের পরিবার ও এর সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯-এ যাই থাকুক না কেন, তার (বঙ্গবন্ধু) পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই আইনের (বিশেষ নিরাপত্তা বাহিনী আইন) বিধানকে প্রাধান্য দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com