সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪০ হাজার ৪ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১, ৩.৫১ পিএম
  • ৬৮১ বার পড়া হয়েছে

সারাদেশ অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪০ হাজার ৪ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ এ তথ্য জানান।
তিনি বলেন, বিগত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হয়।

১২ এপ্রিল হতে গতকাল ১৬ মে পর্যন্ত মোট ২২ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৪,৪২৮ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪০,০০৪ জন হাজতী জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছেন। এর মধ্যে ২২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩০ জন।

সুপ্রিম কোর্ট মুখপাত্র জানান, গতকাল ১৬ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১০৬৩ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৫৮৬ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com