শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ১৪৯ জন

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ১১.০৩ পিএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বিমান থেকে ফেলা বোমা ও সীমান্ত থেকে বিরতিহীনভাবে ধেয়ে আসা আর্টিলারি ইউনিটের শেলের আঘাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেন ধ্বংস স্তুপে পরিনত হচ্ছে। ইসরায়েলি এই হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৯ জনে পৌছেছে। এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন।

রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জ্ন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে।

অপরদিকে, হামাসের মুখপাত্র ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের মাতৃভূমি রক্ষায় হামাসের প্রতিরোধ থেমে যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com