সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জে দু’কিশোরী ধর্ষণ মামলায় ছেলেবন্ধু আশিকসহ ৪জন কারাগারে

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ১০.৫৯ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দু’কিশোরী ধর্ষণ মামলায় ছেলেবন্ধু আশিকসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে দু’কিশোরী ধর্ষণের শীকার হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী একজনের ছেলেবন্ধু আশিকসহ ৪জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
অপর আসামিরা হলেন, অপু, রিফাত ও ফাহিম।
আজ রোববার দু’দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজাদী তাহমিদা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বুধবার (১২ মে) তিনদিনের রিমান্ড শেষে তাদের চারজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর ধর্ষণের ঘটনায় আরেক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার সিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে ধর্ষণের ঘটনায় করা এক মামলায় রিফাত ও অপু দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দিন দিয়েছেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাদের জবানবন্দি রেকর্ড করেন।
রোববার (৯ মে) চার আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার সিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিশকাত শুকরানা প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভূক্তভোগী দু’কিশোরীর মধ্যে একজনের বয়স ১৮ বছর ও অন্যজনের বয়স ১৭ বছর। ওই দু’জন পরস্পরের বান্ধবী। গত শুক্রবার (৭ মে) সন্ধ্যার পর তারা কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। বিষয়টি তাদের একজনের (১৮) ছেলেবন্ধু আশিক জানতে পারেন।

পরে আশিক আবদুল্লাহপুর এলাকায় গিয়ে তাদের সঙ্গে দেখা করে দু’জনকে বেড়াতে যাওয়ার কথা বলে রাজাবাড়ি এলাকার নির্জন স্থানের একটি ছাপরায় নিয়ে যান। সেখানে আশিকের আরও আট বন্ধু ছিলেন। একপর্যায়ে আশিকসহ নয়জন ওই দু’জনকে পালাক্রমে ধর্ষণ করেন। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে তারা রাত ১০টার দিকে বাসায় গিয়ে ঘটনাটি পরিবারকে জানান।
এ ঘটনায় ভুক্তভোগী একজনের ছেলে বন্ধুসহ নয়জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com