শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফেসবুকে পরিচয় তার পর মহিলাকে গণধর্ষণ

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

ফেসবুকে এক ব্যক্তির সাথে পরিচয় তার পর মহিলাকে গণধর্ষণ। মহিলাকে গণধর্ষণের অভিযোগ ২৫ জনের বিরুদ্ধে। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ৩ মে ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ৯ দিন পরে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। ৪ বছর ধরে দিল্লিতে পরিচারিকার কাজ করেন ওই মহিলা। দিল্লিতেই তিনি থাকেন। চলতি বছরের জানুয়ারিতে মহিলার সঙ্গে ফেসবুকে সাগর নামের এক ব্যক্তির পরিচয় হয়। দু’জনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়।

বেশ কিছুদিন পর সাগর ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেন ও নিজের মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন। তারপরে নির্যাতিতাকে দেখা করতে হোদলে আসতে বলেন ওই যুবক। ৩ মে নির্যাতিতা সাগরের সঙ্গে দেখা করতে হোদল আসেন। এরপর ওই যুবক নির্যাতিতাকে রামগড় গ্রামের একটি জঙ্গলে নিয়ে যান বলে অভিযোগ। ওখানে আগে থেকেই সাগরের ভাই ও তাঁর কয়েকজন বন্ধু মদের আসর বসিয়েছিলেন। মহিলা ওখানে যাওয়ার পরই তাঁকে সবাই পালা করে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরের দিন, মহিলাকে আকাশ নামে একজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও নির্যাতিতাকে ৫ জন ধর্ষণ করে বলে অভিযোগ। বারবার যৌন নির্যাতনের পরে মহিলার অবস্থার অবনতি ঘটলে ৫ অভিযুক্ত তাঁকে বদরপুর সীমান্তের কাছে ফেলে দিয়ে পালিয়ে যান।

১২ মে মহিলা হাসানপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। মহিলা পুলিশকে জানিয়েছেন যে তিনি অসুস্থ থাকায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। হাসানপুর থানার এসএইচও রাজেশ জানিয়েছেন, তাঁরা শুক্রবার সাগরকে গ্রেফতার করেছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com