শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গত ২৪ ঘণ্টায়  ভারতে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ৩.২৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

ভারতে করোনার সংক্রমণ গত কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে কমার চিত্র দেখা যাচ্ছে। তবে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা উঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর সংখ্যা আবারো ৪ হাজার ছাড়িয়ে গেছে। যদিও আগের ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজারের নিচে ছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রোববার সকালে প্রকাশিত দৈনিক কোভিড-১৯ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এমনটাই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন।

অন্যদিকে, আগের দিন করোনায় মৃত্যু ৪ হাজারের নিচে নামলেও গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন। ফলে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ১৮ হাজার ৪৫৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com