সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

আফগানিস্তানে কাবুলে মসজিদের বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১, ১১.২২ পিএম
  • ৭৭৩ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেও রক্তাক্ত আফগানিস্তান। শুক্রবার রাজধানী কাবুলে জুমার নামাজের সময় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

তালেবান বিদ্রোহীরা এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

যুদ্ধ বিরতিতে মসজিদে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে খোদ দেশটির সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। হামলাটি কারা এবং কেন চালিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

ঈদ উপলক্ষে আফগানিস্তানে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশটির কোনো এলাকায় তালেবান-আফগান বাহিনী মুখোমুখি লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি।

আফগানিস্তান থেকে আগামী ৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সব সেনা প্রত্যাহার করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ সহিংসতা বেড়েছে অস্বাভাবিক হারে। বৃহস্পতিবার দেশটির চারটি স্থানে হামলায় ১১ জন প্রাণ হারান। আর কয়েক দিন আগেই কাবুলের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে ৮০ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল সংখ্যালঘু হাজারা শিয়া সম্প্রদায়ের স্কুলছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com