শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনার ভয়াবহ সতর্কবাণী দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১, ৫.৫৯ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস নিয়ে আরও ভয়াবহ সতর্কবাণী দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস।

তিনি বলেন, প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরে অর্থাৎ এ বছরে এই ভাইরাসের মহামারি আরও ভয়াবহ হবে। শুক্রবার তিনি এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড।

তিনি আরও বলেন, আমরা এই মহামারির দ্বিতীয় বর্ষে রয়েছি। এ বছরটি আগের বছরের তুলনায় অধিক ভয়াবহ হবে। জানুয়ারিতে আমি অধিক বিপর্যয়ের কথা জোর দিয়ে বলেছিলাম। এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্ভাগ্য হলো এ ঘটনা আমরা এখন প্রত্যক্ষ করছি। ধনী অল্প কিছু দেশ করোনা ভাইরাসের টিকার সবচেয়ে বড় অংশ কিনে নিয়েছে।

এখন তারা টিকা দিচ্ছে যে গ্রুপের মানুষের ঝুঁকি কম, তাদেরকে। সংবাদ সম্মেলনে তিনি এসব দেশকে অনুরোধ করেন বাচ্চাদের টিকা দেয়া বন্ধ করে তা গরিব দেশগুলোকে দান করতে। টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, আমি জানি কেন কিছু দেশ তাদের ছেলেমেয়েদের এবং কিশোরদের টিকা দিচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তে এসব দেশের উচিত এসব টিকা কোভ্যাক্স  কার্যক্রমে দান করার জন্য বিবেচনা করা। কারণ, নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে টিকার সরবরাহ পর্যাপ্ত নয়। ফলে সেখানে স্বাস্থ্যকর্মীদেরকেই টিকা দেয়া যাচ্ছে না। হাসপাতাল ভরে যাচ্ছে রোগীতে। তাদের জরুরিভিত্তিতে জীবনরক্ষাকারী সামগ্রী প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com