শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের ৪ হাজার রোগীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১, ৯.০০ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ভারতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু ২ লাখ ৬২ হাজার ছাড়ালো। এ ছাড়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

এই তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।

 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতে টানা ৫ দিন ধরে করোনার সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার করোনা রোগীর। এ নিয়ে দেশটিতে করোনায় টানা ৩ দিন ৪ হাজার বা তার বেশি মানুষের মৃত্যু হলো। এ নিয়ে দেশটিতে মোট ২ লাখ ৬২ হাজার ৩৫০ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেল।

তবে ভারতীয় কর্তৃপক্ষ আশা দেখছে, করোনা রোগীর সুস্থতায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের চেয়ে সুস্থতা বেশি। এ সময় সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজারের বেশি।

এ নিয়ে ভারতে ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪ হাজার ৮৬০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com