শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইসরায়েল থেকে সেনা ও বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১, ৮.১৮ পিএম
  • ৭১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম । হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইসরায়েল থেকে ১২০ জনের সেনাদলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরই মধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েল সফর না করার জন্য তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা এ আহ্বান জানাচ্ছে। পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com