শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইসরাইলে রকেট হামলা চালিয়েছে লেবানন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১, ৮.১২ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণের প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালাল লেবানন। এর আগে হামাস ইসরায়েলে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল।

এপির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

হামলা মোকাবেলায় গত তিনদিনে জরুরিভিত্তিতে নয় হাজার বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। গত সোমবার থেকেই উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com