শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্ব জুড়ে দ্বিগুণেরও বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে: আইএইচএমই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৪.২৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিশ্ব জুড়ে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৬৯ লক্ষের কাছাকাছি বলে দাবি করল ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি সমীক্ষা। অর্থাৎ সরকারি ভাবে মৃতের যে সংখ্যা নথিভুক্ত হয়েছে, তার দ্বিগুণেরও বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে বলে জানাল ইউনিভার্সিটির অন্তর্গত ‘ইনস্টিটিউট অব হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন’ (আইএইচএমই)। সমীক্ষায় বলা হয়েছে, অনেক দেশেই মৃত রোগী করোনায় আক্রান্ত ছিলেন, সে বিষয়ে নিশ্চিত থাকলে এবং হাসপাতালে রোগীর মৃত্যু হলে তবেই তা সরকারি খাতায় নথিভুক্ত হচ্ছে।

আইএইচএমই-এর ডিরেক্টর ক্রিস্টোফার মুরে বলেছেন, ‘‘করোনায় ঘোষিত মৃত্যুর হার কোন দেশে কী মাত্রায় করোনা পরীক্ষা হচ্ছে তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। পরীক্ষা কম হলে মৃত্যুর কারণ ধরা পড়ার সম্ভাবনাও কম।’’ সংস্থাটির সমীক্ষায় উঠে এসেছে, ‘সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর হিসেব অনুযায়ী, আমেরিকায় গত সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬ লক্ষের কাছাকাছি।

কিন্তু আদতে করোনায় মৃত্যু হয়েছে, ৯ লক্ষের বেশি মানুষের। মুরে জানিয়েছেন, তাঁদের এই সমীক্ষা সরাসরি ভাবে করোনায় মৃত্যু নিয়ে। অতিমারির ফলে তৈরি হওয়া সঙ্কটের কারণে মৃত্যুকে হিসেবের মধ্যে ধরেননি তাঁরা।

এ দিকে কোভিড-বিধি কিছুটা শিথিল করছে আমেরিকা, ব্রিটেন, স্পেনের মতো দেশগুলি। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির বিচারে ঘেরা জায়গায় বা ‘ইনডোর পাবলিক স্পেসে’ মাস্ক পরার নির্দেশিকা এ বার শিথিল করা হতে পারে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত মাসে ঘরের বাইরে মাস্ক পরার বিধি আলগা করে। কিন্তু টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তিদের মল, সিনেমা হল বা সংগ্রহশালার মতো জায়গায় মাস্ক পরার নির্দেশ বহাল রাখে। ফাউচি বলেছেন, ‘‘যত বেশি সংখ্যক মানুষে টিকা নেবেন, আমরা তত বেশি স্বাধীন হতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com