শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমেরিকায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি, আহত ৭

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৪.১৬ পিএম
  • ৮২০ বার পড়া হয়েছে

ধুমধাম করে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। কিন্তু উল্লাসের শব্দ ভেদ করে হঠাৎ ছুটে এল গুলির আওয়াজ। উপস্থিত অথিতিরা কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখলেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাঁদেরই মধ্যে কমপক্ষে ছ’জনের দেহ। আর আহত  হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছেন আরও এক জন। পরে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। রবিবার ভোরের দিকে আমেরিকার কলোরাডো প্রদেশে ঘটে যাওয়া এই গুলি-তাণ্ডবের ঘটনায় আততায়ী আত্মঘাতী হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এ দিকে রবিবার বিকেলেই লস অ্যাঞ্জেলেসের এক ভিড়ে ঠাসা পার্টিতে দুই বন্দুকবাজের হানায় প্রাণ যায় এক জনের। আহত হন তিন জন। বন্দুকবাজদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

কলোরাডোর ঘটনায় অভিযোগের আঙুল যার দিকে সে আহত দের মধ্যেই এক মহিলার বয়ফ্রেন্ড বলে জানাচ্ছে পুলিশ। আততায়ী গাড়ি চালিয়ে এসেছিল। তদন্ত চলছে। তবে এই গুলি চালানোর পিছনে আসল কারণ নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। ওই পার্টিতে অনেকগুলি শিশু উপস্থিত ছিল। কিন্তু তাদের কারও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আপাতত বাড়িটির পার্শ্ববর্তী অঞ্চল ‘সিল’ করেছে পুলিশ।

হত্যার ঘটনাটি যেখানে ঘটে সেটি একটি ট্রেলার (ভ্রাম্যমাণ বাড়ি)। সেটি যেখানে পার্ক করা ছিল তার আশপাশে একাধিক মোবাইল হোম পার্কটিতে আরও একাধিক ট্রেলার রয়েছে। অঞ্চলের এক বাসিন্দার কথায়, ‘‘বিকট আওয়াজে ঘুম ভাঙে। এতগুলো গুলির শব্দ শুনছিলাম যে প্রথমে ভেবেছিলাম হয়তো বজ্রপাত হচ্ছে। এর পরেই সাইরেনের শব্দ কানে আসে। রবিবার সংশ্লিষ্ট ট্রেলারটির সামনে জড়ো হয়ে শোকজ্ঞাপন করতে দেখা যায় নিহতদের পরিবার এবং বন্ধুবান্ধবদের।

তবে এই ঘটনা নতুন নয়। আমেরিকায় গত কয়েক মাসে এ ধরনের গুলি হানার একাধিক ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। গত মাসেই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘‘এ ধরনের গুলি-সন্ত্রাস এক অতিমারি।’’ একই সঙ্গে এটিকে ‘আন্তর্জাতিক মহলের সামনে এক লজ্জা’ বলেও আখ্যা দেন তিনি। এক রিপোর্টের দাবি, শুধু গত এক বছরেই এ ধরনের বন্দুক হানায় দেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৩ হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com