শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে করোনার ভারতীয় প্রকরণ ৪৯ টি দেশে ছড়িয়ে গেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ২.৩৩ পিএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

ভারতে প্রথমে সনাক্ত কভিড ১৯ এর প্রকরণটি বিশ্বের জন্য উদ্বেগের কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানানোর একদিন পর আজ ঘোষণা করেছে যে রোগের এই প্রকরণ ৪৯ টি দেশে ছড়িয়ে গেছে। B.1.617 নামের এই প্রকরণটিকে নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নতুন উদ্বেগ এমন এক সময় প্রকাশিত হলো যখন কভিড ১৯ ‘এ ভারতে একদিনেই ৪,২০৫ জনের মৃত্যু ঘটায় নতুন রেকর্ড সৃষ্টি হলো। এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ঐ দেশটিতে করোনাভাইরাসে আড়াই লক্ষ লোকের প্রাণহানি ঘটেছে।  সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে বুধবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লক্ষ আটচল্লিশ হাজার চার শ’ একুশ জন এবং এর ফলে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা দু কোটি তিরিশ লক্ষ।

বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্ জনসংখ্যা অধ্যূষিত সে দেশে সংক্রমণের এই নতুন প্রকোপ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে, সেখানকার হাসপাতালগুলোতে স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না এবং অসুস্থ্যদের চিকিত্সার জন্য অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। তা ছাড়া মৃতদের দাহ করার জন্য সেখানে অসংখ্য অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এই রোগে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

এ সপ্তাহে শতাধিক মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখে জনরোষের সৃষ্টি হয় । মনে করা হচ্ছে যে তারা করোনাভাইরাসে মারা গেছেন। কর্তৃপক্ষ এখনও মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি তবে চিকিত্সা বিজ্ঞানিদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে ভাইরাস সংক্রমিত পানির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com