শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাজা ভূখন্ড ও জেরুজালেমে নিহতের সংখ্যা অন্তত ৪০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ২.২২ পিএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বুধবার হামাস ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় গাজা ভূখন্ড ও জেরুজালেমে নিহতের সংখ্যা অন্তত ৪০ । বুধবার ভোরে পুলিশ ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে ইসরাইল নতুন করে গাজায় বিমান হামলা চালায়। ঐ আক্রমণে একটি বহুতল আবাসিক ভবন এবং একটি দপ্তর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার এর আগের দফার হামলায় একটি বহুতল ভবন যেখানে হামাসের কয়েকটি দপ্তর ছিল মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। ভবনটি বিধ্বস্ত করার আগে ঐ ভবন এবং পার্শ্ববর্তী এলকার বাশিন্দাদের ঐ স্থান ত্যাগ করতে হুঁশিয়ারি বার্তা দেয়া হয়।

গাজায় ঐ বিমান হামলায় ১০ জন শিশুসহ ৩৫ জন নিহত হয় । বিমান আক্রমণে আরও দু শতাধিক মানুষ আহত হয়েছে ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য বলছে ঐ হামলার লক্ষ্যস্থল ছিল রকে্ট নিক্ষেপের এলাকা, গোয়েন্দা দপ্তর এবং হামাস নেতাদের বাসস্থান। এ দিকে হামাসের রকেট আক্রমণে মঙ্গলবার এবং বুধবার ভোরে পাঁচজন ইসরাইলি নিহত হয়েছে যাদের মধ্যে দু জন আশকেলন শহরে মারা যায়। হামাস সোমবার থেকে ইসরাইলের তেল আবিব শহর এবং শহরতলীতে শত শত রকেট নিক্ষেপ করেছে যার মধ্যে মঙ্গলবার রাতে একটি বহুতল ভবন বিধ্বস্ত করার জবাবে হামাস ১৩০ টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। পশ্চিম তীর জুড়ে এবং বিতর্কিত শহর জেরুজালেমে এ লড়াইয়ে ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

হোয়াইট হাউজের মুখপাত্রী জেন সাকি গতকাল মঙ্গলবার বলেন যুক্তরাষ্ট্র হামাস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলার নিন্দে করছে এবং বলেন ইসরাইলের নিরাপত্তা, তাদের জনগণকে প্রতিরক্ষা করার বৈধ অধিকারকে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com