বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

“ময়ূরপঙ্খী” এর উদ্যোগে দিনমজুর-রিক্সাচালকদের মাঝে ঈদ উপহার প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১০.৪৩ পিএম
  • ৭৮০ বার পড়া হয়েছে

মোহাম্মদ রেজাউল করিমঃ “ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে ও গ্লোবাল স্পা ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার মিরপুরে বিভিন্ন এলাকায় অসহায়, বয়োজ্যেষ্ঠ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে ঈদ উপহারস্বরুপ নতুন পাঞ্জাবি প্রদান করা হয় । ঈদ উপহার প্রদান করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । উপস্থিত ছিলেন সেক্রেটারি তাজিম তাজ, সদস্য শাহ আলম ।

সার্বিক সহযোগিতায় ছিলেন গ্লোবাল স্পার চেয়ারম্যান মুক্তার আরেফিন । ভালোবাসার উপহার পেয়ে এসময় আনন্দিত ও খুশিতে মেতে উঠে সবাই । উল্লেখ্য, “ময়ূরপঙ্খী” এর উদ্যোগে এই রমযানে সুবিধাবঞ্ছিত শিশু, নারী, অসহায়, দুঃস্থ, দিনমজুরদের জন্য নিয়মিত ইফতার, খাদ্যসামগ্রী ও ঈদ উপলক্ষ্যে ভালোবাসার উপহার প্রদান কর্মসূচি চলমান ছিল ।

এছাড়া মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com