সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ৭.২৫ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

সম্প্রতি বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার পল্টন থানার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৪মে) চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার তদন্তের জন্য তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা অপর একটি (৫৭(৩)২১) মামলার তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।

শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ এপ্রিল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় সাতদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তান্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে দশদিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পল্টন থানার মামলায় চারদিন ও মতিঝিল থানার মামলায় তিনদিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোহাম্মদপুর থানায় দায়ের করা ২০২০ সালের একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সেদিন তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com