সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সুপ্রিমকোর্টে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে ১০ হাজার ৩টি মামলা নিষ্পত্তি

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ৪.২৯ পিএম
  • ৬৯৭ বার পড়া হয়েছে

শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৩ জুলাই ২০২০ হতে ৬ মে ২০২১ পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ১০ হাজার ৩টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রত্যেক বেঞ্চে প্রতিদিন ১শ’ জনের অধিক আইনজীবী শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতিতে মামলায় শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগে প্রতিদিন ৫শ’ এর অধিক ফৌজদারী আবেদন নিষ্পত্তি হচ্ছে।

প্রধান বিচারপতি পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও সর্বস্তরে প্রয়োজনীয় সংখ্যক আদালত খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছেন যাতে বিচারপ্রার্থীগণ বিভিন্ন আবেদন দায়ের এবং শুনানি করতে পারেন।


করোনা মহামারি জনিত পরিস্থিতিতে মানুষের ন্যায়বিচার নিশ্চিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশে বিচার কাজ শুরু হয়। নতুন এ ব্যবস্থার জন্য আইনও প্রণয়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com