শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশেষ শর্ত’ ও বিধি অনুযায়ী চলতি বছর হজ পালনের ঘোষণা সৌদি কর্তৃপক্ষ

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ৩.৫১ পিএম
  • ৮৮৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর কারণে ‘বিশেষ শর্ত’ ও বিধি অনুযায়ী চলতি বছর হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য, নিরাপত্তা ও নিয়ম মেনে হজের আয়োজন করা হবে।

রবিবার (৯ মে) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে সৌদি কর্মকর্তারা জানায়, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেওয়া হবে কি-না এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।

মন্ত্রণালয় জানায়, বিশেষ পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

প্রায় সাত মাস বন্ধ থাকার পর ২০২০ সালের অক্টোবরে ওমারাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়েছিল।

গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি। গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com