শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন সাইবার হামলা জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ১১.৫৬ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন সাইবার হামলায় বন্ধ হয়ে যাওয়ার জেরে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার শিকার কলোনিয়াল পাইপলাইন দিয়ে দৈনিক ২৫ লাখ ব্যারেল তেল পরিবহন হয়, যা দেশটির পূর্ব উপকূলীয় এলাকাগুলোর প্রায় ৪৫ শতাংশ ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েল সরবরাহ করে থাকে।

গত শুক্রবার একটি সাইবার ক্রিমিনাল গ্যাংয়ের হামলায় পাইপলাইনটি সম্পূর্ণ অফলাইনে চলে যায়। সেটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। জরুরি অবস্থা জারির ফলে এখন পাইপলাইনের বদলে সড়কপথে তেল পরিবহন করা হবে।

এদিকে বিশেষজ্ঞরা জানায়, যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে সোমবার তেলের দাম দুই থেকে তিন শতাংশ বেড়ে যেতে পারে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com