শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনাভাইরাস ৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়াতে পারে

  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১, ৯.১৩ পিএম
  • ৯৩১ বার পড়া হয়েছে

করোনাভাইরাস যে বায়ু বাহিত, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ আগেই দিয়েছে বিজ্ঞান পত্রিকা ‘ল্যানসেট’। এবার সেই সংক্রান্ত বিষয়েই আরও একটি নতুন তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’। এই সংস্থার একটি গবেষণা জানাচ্ছে, ৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়াতে পারে কোভিডের জন্য দায়ী ‘সার্স-কোভ-২’ ভাইরাস।
আগেই গবেষণায় জানা গিয়েছিল, সংক্রমিত ব্যক্তির মুখ থেকে ছিটকে আসা লালাবিন্দু বা ‘ড্রপলেটস’ বাতাসে কিছুক্ষণ ভেসে থাকতে পারে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সেই বাতাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করলে সংক্রমিত হন ওই ব্যক্তি। সেই কারণেই কারও সঙ্গে কথা বলার সময়ে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে শুরু থেকে এত দিন এই ধারণা প্রচলিত ছিল যে, ৬ ফুটের বেশি দূরত্বে সংক্রমণ ছড়াতে পারে না করোনাভাইরাস। এবার সেই ধারণাকে নস্যাৎ করে মার্কিন সংস্থা বলছে, কাছাকাছি সংক্রমিত ব্যক্তি থাকলে ৬ ফুটের বেশি দূরত্বে থেকেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সুস্থ ব্যক্তি। তাদের দাবি, বদ্ধ ঘরে কোনও সংক্রমিত ব্যক্তি যদি অন্ততপক্ষে ১৫ মিনিট কিংবা তার বেশি সময় ধরে থাকেন, তবে সে ক্ষেত্রে তাঁর মুখ থেকে ছিটকে আসা লালাবিন্দু বা ‘এরোসল’ থেকে ৬ ফুটের বেশি দূরত্বে দাঁড়ানো ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, সংক্রমিত ব্যক্তি চলে যাওয়ার পর যদি অন্য কেউ ওই ঘরে ঢোকেন, তাঁরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com