বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

“ময়ূরপঙ্খী” এর উদ্যোগে ভালোবাসার উপহার প্রদান

  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১, ৮.০৫ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

 আসাদুজ্জামান মাসুদঃ “ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে ঢাকার মিরপুর ৬ নং সেকশনে অবস্থিত ময়ূরপঙ্খীর প্রধান কার্যালয়ের সামনে সুবিধাবঞ্ছিত শিশু, নারী, অসহায়, দুঃস্থ ও দিনমজুরদের মাঝে পবিত্র ঈদ উপলক্ষ্য “ময়ূরপঙ্খী ভালোবাসার উপহার” প্রদান করা হয় ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ময়ূরপঙ্খীর উপদেষ্টা গোলাম সারওয়ার মানিক উপস্থিত ছিলেন । কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । আরো উপস্থিত ছিলেন ডিডিএফের নির্বাহী মহসিনা মায়া, ভলান্টিয়ার নূরনবী ইসলাম সুমন, মিথিলা । ভালোবাসার উপহার পেয়ে এসময় আনন্দিত ও খুশিতে মেতে উঠে সবাই । রুহিত সুমন বলেন, আলহামদুলিল্লাহ ।

প্রথমেই মহান আল্লাহ তায়ার নিকট শুকরিয়ার আদায় করছি । ময়ূরপঙ্খী পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, যারা এই মহতী কর্মসূচিতে সহযোগিতা করেছেন । ইন শা আল্লাহ ঈদের আগ পর্যন্ত “ময়ূরপঙ্খী ভালোবাসার উপহার” কর্মসূচিটি অব্যাহত থাকবে ।

সার্বিক সহযোগিতায় ছিলেন- মোঃ সিদ্দিকুর রহমান, সাথী খান, মোঃ হৃদয় রহমান, তাজিম তাজ, আবুল হাছান, রওশন আক্তার চৌধূরী, ডাঃ তানজিবা রহমান, জসিম উদ্দিন জয়, ইসমত ফারজানা ইকবাল, কাজী হাফিজ আল হাসান, সালেহ মোবিন, শাহরিয়ার কবির আলভী, স্বপন ডিনার, ডাঃ আনোয়ার এইচ. বিশ্বাস, ইঞ্জি মোঃ আলাউদ্দিন, তৈয়বা ইভা, সৈয়দ মইনুর রহমান রঞ্জন প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com