সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাবতলী এলাকায় থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১, ৭.৩৯ পিএম
  • ৬৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলী এলাকায় একটি পিকআপ তল্লাশী করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আক্তার হোসেন রাছেল (২২)। এ সময় তার হেফাজত হতে ০৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ সম্পর্কে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজাসহ একটি পিকআপ গাবতলী হয়ে মানিকগঞ্জে দিকে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে ০৭ মে ২০২১ তারিখ ২৩:১৫ টায় গাবতলীস্থ সড়ক ও পরিবহন কর্পোরেশন গাবতলী বাস ডিপোর সামনে চেকপোস্ট স্থাপন করে একটি নীল রংয়ের পিকআপ গাড়ি তল্লাশী করে থানা পুলিশের একটি টিম। পিকআপ তল্লাশীকালে ড্রাইভারের বাম পাশের সিটের সামনে হতে সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো ০৯ কেজি গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি দারুস সালাম বলেন, বিক্রির উদ্দেশ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে মানিকগঞ্জে দিকে যাচ্ছিল।

এ সংক্রান্তে দারুস সালাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com