নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সাবেক এমপি শাহিন মনোনয়ারা হকের উদ্যেগে অসহায় দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ সমগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের পার নওগাঁ হোটেল যমুনায় সাবেক এমপি শাহিন মনোনয়ারা হকের উদ্যেগে মরহুম নেতা শামসুল হকের আত্মার মাগফেরাত কামনায় স্বাস্থ্য বিধি মেনে শতাধিক অসহায় দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ সমগ্রী লাচ্চা সেমাই, চিনি, তৈল, দুধ ও চিকন আতোব চাল বিতরণ করেন সাবেক সংরক্ষিত আসনের সাংসদ সদস্য শাহিন মনোনয়ারা হক।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, মাওলনা আকরাম হোসেন প্রমুখ। মরহুম নেতা শামসুল হক সহ বিশ্বের সকল মুসলিমের আত্মার মাগফেরাত কামনা সহ মহামারি রোগ করোনা ভাইরাস হতে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুজন জেলা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে নওগাঁ মহিউসুন্না নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নওগাঁ মহিউসুন্না নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরেফুর রহমান মাহিম, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার সাধারণ সম্পাদক লিপি সাহা, লাবনী সাহা, মাওলনা আতিকুর রহমান প্রমূখ সহ সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।