সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গেন্ডারিয়া এলাকা হতে ২ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১, ৮.০৫ পিএম
  • ৭৮৫ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা হতে অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রাশেদুল ইসলাম রশিদ (৫০) ও তুষার (৪৫)।

৭ মে, ২০২১ (শুক্রবার) দুপুর সাড়ে ১২ টায় গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেইন নুর মসজিদের সামনে হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময়ে তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ছুরি  ০১ টি ও ছিনতাইকৃত ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিঞা জানান, ভিকটিম ফিক্সট কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। শুক্রবার (৭ মে) ভিকটিম মালিটোলা শাখার এসএ পরিবহন হতে ৫৭ হাজার টাকা উত্তোলন করে রিক্সাযোগে যাত্রবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। ভিকটিম গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেনের নূর মসজিদের সামনে পৌছলে গ্রেফতারকৃতরা মোটরসাইকেল যোগে রিক্সার গতিরোধ করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত রশিদ ভিকটিমকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নেয়ার সময় ভিকটিম বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমকে গুরুতর জখম করে পালানোর চেষ্টা করে। কিন্তু ভিকটিম সাহসিকতার সাথে মোটরসাইকেলের পিছনে থাকা রশিদকে ধরে ফেলে এবং চিৎকার করে।

ভিকটিমের চিৎকার শুনে আশেপাশে ডিউটিতে থাকা পুলিশের টহল টিম ও লোকজনের সহযোগিতায় মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের আটক করে। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃতদেরকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com