শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনার ভারতীয় স্ট্রেনের দেখা মিলল স্পেনে

  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১, ১২.২৬ পিএম
  • ৯১০ বার পড়া হয়েছে

করোনার ভারতীয় স্ট্রেনের দেখা মিলল স্পেনে। ইউরোপীয় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের পরে এ বার তাঁদের দেশেও ১১টি ক্ষেত্রে ভারতীয় স্ট্রেনের সংক্রমণ দেখা গিয়েছে। এর আগে ফ্রান্সে ভারতীয় স্ট্রেন আক্রান্ত তিন জনের সন্ধান পাওয়া গিয়েছিল। প্রথম ভারতে ধরা পড়া এই বি.১.৬১৭ স্ট্রেনকে গত কাল আরও ক্ষতিকর বলে ব্যাখ্যা করেছে ‘ইউএস সেন্টার্স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)। তারা জানিয়েছে, এই স্ট্রেনটি আরও বেশি সংক্রামক, রোগের তীব্রতা আরও বাড়াতে পারে, সর্বোপরি টিকার প্রভাব কমিয়ে দেয়। ব্রিটেন, আমেরিকার পরে সম্প্রতি ইজ়রায়েলেও দেখা মিলেছে বি.১.৬১৭ স্ট্রেনের।

করোনার টিকাকরণ নিয়ে প্রথম দেশব্যাপী সমীক্ষার পরে জানাগেছে, ফাইজ়ার/বায়োএনটেকের ভ্যাকসিনের দু’টি ডোজ় সংক্রমণ ও মৃত্যু থেকে ৯৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, ফাইজ়ার/বায়োএনটেকের টিকাটি সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৩ শতাংশ এবং মৃত্যু থেকে ৯৬.৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে এই টিকা ৯২ শতাংশ সুরক্ষা দেয়। তবে এই সব কিছুই সম্ভব দু’টি ডোজ় নেওয়া হলে তবেই। দেশের স্বাস্থ্য মন্ত্রক ও ফাইজ়ারের করা সমীক্ষায় জানানো হয়েছে, একটি ডোজ় সংক্রমণের বিরুদ্ধে ৫৭.৭ শতাংশ ও মৃত্যু থেকে ৭৭ শতাংশ সুরক্ষা দিতে পারে।

এ দিকে, ১২ থেকে ১৫ বছরের শিশুদের ফাইজ়ারের করোনা-টিকা দেওয়ার অনুমতি দিল কানাডা। এই সিদ্ধান্ত কানাডাতেই প্রথম। এই বয়সি শিশুদের উপরে তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের পরেই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ফাইজ়ারের ভ্যাকসিন যে অল্পবয়সিদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকর সে বিষয়ে  নিশ্চিত।’’ ১৬ বছরের ঊর্ধ্বে করোনার টিকা দেওয়ায় আগেই সায় দিয়েছিল । দেশের সর্বাধিক আক্রান্ত আলবার্টা প্রদেশে আগামী সোমবার থেকে ১২-র ঊর্ধ্বে টিকা দেওয়া শুরু হবে।
গত সাত মাসের মধ্যে আমেরিকায় কোভিডে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার সর্বাপেক্ষা কম বলে দাবি করল জনস হপকিনস ইউনিভার্সিটি। তাদের তথ্য বলছে, আমেরিকায় বর্তমানে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা গড়ে ৪৬ হাজারের কাছাকাছি থাকছে। অক্টোবরের পর থেকে যা সর্বনিম্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com