শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সর্বত্র ধাক্কায় বিপর্যস্ত অবস্থা রাজধানী দিল্লির

  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১, ১২.১৯ পিএম
  • ৮৪৪ বার পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সর্বত্র ধাক্কা দিয়েছে। তারই মধ্যে এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রাজধানী দিল্লির। সেখানে মৃত্যুহার এতই বেড়ে গেছে যে গোটা শহরটাই শ্মশানে পরিণত হয়েছে। বৈদ্যুতিক চুল্লিতে ঠাঁই পাওয়ার কথা তো ভাবাই যাচ্ছে না।

এমনকি আলাদা করে অন্ত্যেষ্টি সম্পন্ন করাও সম্ভব হচ্ছে না। নানা জায়গায় গণ চিতা জ্বেলে মৃতদেহ দাহ করা হচ্ছে। একটি শ্মশানে এনজিও থেকে দাহের কাজ পরিচালনা করছেন কিছু মানুষ।

তাঁরা জানিয়েছেন, আগে যেখানে দিনে ৮ থেকে ১০টি দেহ দাহ করার জন্য আসত, এখন সেখানে তার দশগুণ আসছে। রোজ ১০০ থেকে একশো কুড়ি। গত কয়েকদিন ধরে দিল্লিতে রোজ করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ৪০০‌। চিতা জ্বালানোর কাঠ পর্যন্ত কমে গিয়েছে। এরই মধ্যে কিছু অসাধু লোক জ্বালানি কাঠের জন্য অতিরিক্ত টাকা চাইছে।

অবস্থা এমন দাঁড়িয়েছে, অন্য ধর্মের মানুষ, যেমন মুসলমান আর খ্রিস্টানদের কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এরকম দু-একজনের পরিবার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে।তার সঙ্গে যোগ হয়েছে অক্সিজেনের আকাল। সুপ্রিম কোর্ট গতকাল কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল, এর বিহিত কবে হবে।

তার জবাবে আজ কেন্দ্র জানিয়েছে, গতকালই দিল্লিকে ৭৩০ মেগাটন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা এখনও অপ্রতুল। এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com