শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাশিয়া যেন তার বেপরোয়া ও আগ্রাসী কর্মকান্ড বন্ধ করুক : অ্যান্টনি ব্লিংকেন

  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১, ৯.২০ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে, রাশিয়া যদিও ইউক্রেনের সীমান্ত থেকে কিছু সৈন্য প্রত্যাহার করে নিয়েছে তারপরও উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী এবং সাজ সরঞ্জাম এখনও সেখানে রয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র চায় রাশিয়া যেন তার বেপরোয়া ও আগ্রাসী কর্মকান্ড বন্ধ করুক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির পাশে দাঁড়িয়ে ব্লিংকেন বলেন “রাশিয়া চাইলে এখনও খুব অল্প সময়ের মধ্যে আগ্রাসী অবস্থানে চলে যেতে পারে”। তিনি আরও বলেন,“এই ধরণের উস্কানিমূলক কর্মকান্ডের মুখে ইউক্রেন যে সংযত থেকেছে, আমি তার প্রশংসা করি।

গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলেন, ইউক্রেনের সীমান্ত বরাবর এবং ক্রাইমিয়া অঞ্চলে রাশিয়া প্রায় দেড় লক্ষ সৈন্য সমাবেশ করেছে যা কীনা ২০১৪ সালের পর ঐ অঞ্চলে সর্ববৃহৎ সৈন্য সমাবেশ। সে বছরই রাশিয়া ক্রাইমিয়া অধিগ্রহণ করে। রাশিয়া বলছে, সেই সেনা সমাবেশ ছিল সামরিক মহড়ার অংশ এবং এপ্রিলের শেষে তারা তাদের ঘাঁটিতে ফিরে গেছে।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তা প্রদানের বিষয়ে ভাবছে এবং রাশিয়ার কার্যকলাপ সম্প্রতি নেটো ও জি-সেভেনের বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। ব্লিংকেন বলেন, সেখানকার এই সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্র কুটনৈতিক প্রয়াসও চালিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com