সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকে ৩ দিনের রিমান্ড

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৭.১৬ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানাগেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে ওই সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পত্রিকা অফিসে ভাঙচুর চালায় একদল বিক্ষুদ্ধ জনতা। এরপর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
খবর পেয়ে সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com