বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ভারত ফেরত রোগী করোনা পজেটিভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৩.৪৭ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

 

সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি : ভারতে চিকিৎসা গ্রহণ শেষে দেশে আসা আবু হেনা (৪২) নওগাঁ সদর হাসপাতালে নিয়মবর্হিভূত ছাড়পত্র (রিলিজ) দেওয়ায় হাসপাতালের সহকারি সার্জন ডা: গোলাম রাব্বানীকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৪মে) জরুরী সভায় সহকারি সার্জন ডা: গোলাম রাব্বানীকে শোকজ করা হয়েছে। এদিকে নওগাঁয় এগিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মোহাম্মদ সাঈদুল হক।
আবু হেলা নওগাঁ শহরের প্রাণকেন্দ্র চকদেব মহল্লার হুমায়ন কবিরের ছেলে। রবিবার (২ মে) হেনাকে নওগাঁ জেলা সদর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল ভারতে বেঙ্গালরে চিকিৎসার জন্যে যান আবু হেনা। সেখানে ওপেন হার্ড সার্জারি করে ২৭ এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। এরপর থেকে হাসপাতালে আইসোলসনে ছিলেন। ৩০ এপ্রিল এসে সকাল ৭টা ২০ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে করোনা নমুনা দেন। সেখানে অ্যান্টিজন ও পিসিআর দুই পদ্ধতিতে করোনার টেস্টের জন্যে নমুনা দেন। অ্যান্টিজন পদ্ধতিতে তাৎক্ষণিক রিপোর্টে নেগেটিভ আসে। আর পিসিআর টেস্ট জন্যে রিপোর্ট রাজশাহীতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।চকদেব মহল্লার কাশেম সরদার, আমজাদ হোসেনসহ অন্যরা জানান, স্থানীয়সহ তারা জানতেন না হেনার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যেহুতু ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্যে এবং ভারতে করোনার ভয়াবহতা সেই কারণেই তাদের চিন্তা হচ্ছে যে তাদের পরিবারের লোকজন এলাকায় ঘুরিয়ে বেরিয়েছেন।
আবু হেনা জানান, অ্যান্টিজন পদ্ধতিতে রিপোর্টে নেগেটিভ আসা আর শারীরিক অসুস্থ্যতা না থাকায় জেলা প্রশাসক, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহীসহ অনেকেই অনুরোধ করে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে রবিবার বাসায় আসি। এরপর থেকে সরকারি নিয়ম মেনে বাসাতেই হোমকোয়ারিন্টে আছি। বর্তমানে তার কোন শারীরিক কোন সমস্য নেই। তার পরিবারের লোকজনও সবাই ভালো আছেন বলে দাবি করেন।
এ ব্যাপারে শোকজ হওয়া হাসপাতালের সহকারি সার্জন ডা: গোলাম রাব্বানীর সাথে কথা বলা সম্ভব হয়নি।
নওগাঁ জেলা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মোহাম্মদ সাঈদুল হক জানান, অ্যান্টিজন পদ্ধতিতে রিপোর্টে নেগেটিভ এলেও পিসিআর পদ্ধতিতে টেস্টে সোমবার (৩ মে) আবু হেনার করোনার পজেটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে আবু হেনার খোঁজ নিতে গিয়ে দেখি হাসপাতালে নেই। বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারি আগের দিন রবিবার সন্ধ্যায় আবু হেনাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন হাসপাতালের সহকারি সার্জন ডা: গোলাম রাব্বানী। ভারতে করোনার মহামারি জানার পরও সরকারি নিয়ম না মেনে নিয়মবর্হিভূত তাকেসহ হাসপাতালে অন্যদের না জানিয়ে ছাড়পত্র দেওয়ায় মঙ্গলবার জরুরী সভায় তাকে শোকজ করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বুধবার বিকেলে ঘটনাটি জানতে পেরে হাসপাতাল থেকে ঠিকানা নিয়ে আবু হেনার সাথে একাধিকবার কথা হয়েছে। তিনিসসহ তার সহকর্মীদের নিয়ে তার ও তার পরিবারের লোকের কথা হয়েছে। তিনিসহ তার পরিবারের লোকজন হোমকোয়ারিন্টে থাকার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন (সিএস) এবিএম আবু হানিফ জানান, জেলা প্রশাসক, তিনি (সিএস), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যদের না জানিয়েই ছাড়পত্র নিয়ে গেছেন বাসা গেছেন আবু হেনা। হেনার করোনা পজেটিভ আসার ঘটনাটি জানতে পেরে ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা প্রশাসক, তিনি (সিএস), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা তার বাড়ি যাই। তাকে হাসপাতালে থেকে চিকিৎসা সেবা নেওয়ার অনুরোধ জানালেও তাকে ফিরে নিয়ে আসা সম্ভব হয়নি। বাসাতেই হোমকোয়ারিন্টে থাকবেন বলে কথা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com