শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জি-সেভেনে করোনাভাইরাস টীকা এবং জলবায়ু পরিবর্তনের প্রাধান্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ১১.০২ এএম
  • ৭২০ বার পড়া হয়েছে

সাতটি ধনী গণতান্ত্রিক রাষ্ট্রের গোষ্ঠি বা গ্রুপ অফ সেভেনের পররাষ্ট্র মন্ত্রীরা লন্ডনে তাঁদের তিন দিনব্যাপী আলোচনার আজ শেষ দিনে আন্তর্জাতিক আগ্রহের কয়েকটি বিষয়ের প্রতি তাঁদের মনোযোগ নিবদ্ধ করেছেন যার মধ্যে রয়েছে করোনাভাইরাসের টীকা, জলবায়ু পরিবর্তন এবং মেয়েদের জন্য শিক্ষা। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব মঙ্গলবার বলেন, “আমার মনে হয় করোনার টীকা, ‘এর অর্থায়নের সক্ষমতা , অধিকাংশ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে টীকা পাঠানো, অভ্যন্তরীণ বাড়তি সরবরাহ দিয়ে আমরা কি করবো এই সব বিষয় নিয়ে জি-সেভেনে এবং আমাদের ইন্দো-প্যাসিফিক সহযোগীদের সঙ্গে আলোচনার এবং ইতিবাচক জবাব পাওয়ার সুযোগ হয়। ব্রিটেন মন্ত্রী পর্যায়ের এই আলোচনার আয়োজন করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছেন এবং জনসনের দপ্তর কভিড ১৯ এর টীকা যাতে বিশ্বব্যাপী সকলের নাগালের মধ্যে থাকে তার উপর জোর দেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এ ব্যাপারে সহমত যে বিশ্বব্যাপী টীকার সহজ প্রাপ্তি করোনাভাইরাস মহামারিকে পরাস্ত করার চাবিকাঠি। তাঁরা এ ব্যাপারে জি-সেভেনের কাজের গুরুত্ব তুলে ধরেন যার মধ্যে রয়েছে এ টীকা তৈরির আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি”।

মঙ্গলবারের জি-সেভেন বৈঠকে চীনের উপর আলোকপাত করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সংবাদদাতাদের বলেন মন্ত্রীদের মধ্যে এ ব্যাপারে একটা মোটাদাগের সহমত রয়েছে যে আমরা সকলেই চাই চীন হোক আন্তর্জাতিক পর্যায়ের একটি অবিচ্ছিন্ন সদস্য তবে সে জন্য চীনকে ঐ আন্তর্জাতিক নিয়ম নিষ্ঠা পালন করতে হবে”। মঙ্গলবার ব্লিংকেন আরও বলেন জি-সেভেন দেশগুলো সিরিয়ায় দশ বছর ব্যাপী গৃহ যুদ্ধের অবসান চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com