বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মুরাদনগরে পথচারীদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ৯.৫৩ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
 এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের উদ্যোগে অসহায়, দরিদ্র, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার ও সদরের আল্লাহু চত্বরে প্রায় ছয় শতাধিক রিকশা ও অটোরিকশা ড্রাইভার, দিনমজুর, পথচারীসহ বিভিন্ন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ শেষে উপজেলা সদরের আওয়ামী যুবলীগের কার্যালয়ে দেশ- জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁন, যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ নজরুল, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল সহ ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com