সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

ছেলেকে বিক্রি করে নতুন বউকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১.৪৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

বাচ্চা প্রতিপালনের ঝামেলা। তা থেকে মুক্তি পেতে নিজের ২ বছরের ছেলেকে বিক্রি করেছেন এক ব্যক্তি। তার পর সেই টাকায় নতুন বউকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত। বিষয়টি সামনে আসতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশে।

ছেলে বিক্রিতে অভিযুক্ত ব্যক্তির নাম শি । সম্প্রতি প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর। এর পর ২ বছরের ছেলেকে প্রতিপালনের দায়িত্ব এসে পড়ে তাঁর উপর। অভিযোগ, ২ বছরের ছেলে জিয়াজিয়াকে সম্প্রতি শি বিক্রি করেছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ইউয়ানে।  সেই টাকা দিয়েই নতুন স্ত্রীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি।

জিয়াজিয়া নামের বাচ্চাটিকে শি-এর ভাইয়ের কাছে রাখা ছিল। সম্প্রতি শি সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে যান। পরিবারের লোককে বলেন, বাচ্চাটির মা বাচ্চাটিকে দেখতে চেয়েছেন। কিন্তু বেশ কিছুদিন পর বাচ্চাটিকে শি ফেরত আনেননি। সে নিজেও ফিরে আসেনি। এর পরই শি-এর পরিবারের লোক পুলিশকে জানায়। তার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে বাচ্চাটিকে বিক্রির বিষয়টি সামনে আসে। সে দেশের পুলিশ জানিয়েছে, জিয়াংসু প্রদেশের সন্তানহীন এক দম্পতিকে টাকার বিনিময়ে জিয়াজিয়াকে বিক্রি করেন শি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াজিয়াকে তার কাকার কাছে ফিরিয়ে আনা হয়েছে। যে দম্পতি তাকে কিনেছিল, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com