শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইউরোপীয় ইউনিয়ন টিকার ২টি ডোজ নেওয়া পর্যটকদের ঢোকার অনুমতি দিতে চলেছে

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১.২৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

প্রায় এক বছর পুরোপুরি বন্ধ রাখার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর দেশগুলি এ বার বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে চলেছে। জুনের শেষ থেকে। ইইউ-এর একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

তবে যে কোনও বিদেশি পর্যটকের জন্য সীমান্ত খুলছে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। যে সব বিদেশি নাগরিক কোভিড টিকার ২টি ডোজই নিয়েছেন এবং নেওয়ার পর সুস্থ রয়েছেন, একমাত্র তাঁদের পর্যটনের জন্যই খুলে দেওয়া হবে ইইউ-এর দেশগুলির সীমান্ত।

পর্যটনের ছাড়পত্র দেওয়ার আগে এটাও দেখে নেওয়া হবে, যে দেশগুলি থেকে পর্যটকরা আসার ইচ্ছা প্রকাশ করেছেন সেই দেশগুলিতে সংক্রমণের হার কম ছিল কি না। হার বেশি এমনকি মাঝারি থাকলেও সেই সব দেশের পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করবে না বলে স্থির করেছে ইইউ-এর দেশগুলি।

তবে যে দেশগুলির নাগরিকদের এখনও টিকা নেওয়া বা নিভৃতবাসে যাওয়ার প্রয়োজন পড়েনি, তাঁদের ক্ষেত্রে পর্যটনের এই সব বিধিনিষেধ থাকবে না বলেও ইইউ সূত্রে জানা গিয়েছে।
কূটনীতিকদের একাংশের মতে, এই পদক্ষেপ পর্যটন ব্যবসা নির্ভর দেশগুলির অর্থনীতিকে কিছুটা ঘুরে দাঁড়াতে সাহায্য করলেও কোভিড সংক্রমণের আশঙ্কাকেও কিছুটা বাড়িয়ে তুলতে পারে। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-ই এর আগে জানিয়েছে, টিকা নিলেই আর সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে না তা নয়। টিকা নিলে রোগের ভয়াবহতা কমানো যেতে পারে। কমানো যেতে পারে কোভিডে মৃতের সংখ্যাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com