সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে মিছিলে মিছিলে কলকাতা অচল

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৬.৫৫ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কলকাতা  বামদলগুলি গতকাল নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে মিছিলে মিছিলে কলকাতা অচল করে দিয়েছিল। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর ডাক দেওয়া মাত্র চতুর্দিকে বিক্ষোভ দেখানো শুরু হয়ে যায়। জনতা রাস্তায় ও রেল লাইনে অবরোধ করে। লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেনগুলো স্টেশনে আটকে থাকে, বিক্ষোভকারীরা সেগুলোর দিকে ইঁট ছোঁড়ে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়।

পার্ক সার্কাস সাত মাথার মোড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার লোক জমা হন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘন্টা ধরে কলকাতার ব্যস্ত ওই মোড়টি অবরুদ্ধ হয়ে থাকে। ওদিকে মেঘালয়ের শিলঙে আজ বিক্ষোভ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বাঙালিদের ওপর আক্রমণ চালানো হয়েছে, শহরের কেন্দ্রে পুলিশ বাজারে সব দোকানপাট বন্ধ। কার্ফু চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com