মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫১ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

সিলেটে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জেলার জৈন্তাপুর উপজেলায় ২ জন ও কানাইঘাট উপজেলায় ২ জন মারা যান।

নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার কেউটিহাওর এলাকার জমশেদ আলীর ছেলে মাসুক উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দিন (৬০)।

জানা যায়, আব্দুল মান্নান মাঠে কৃষি কাজ করছিলেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মাঠেই মারা যান তিনি। আর নাহিদ বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। নদীর পাড়ে থাকাকালীন বজ্রপাত তার ওপরে পড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। এদিকে নুর উদ্দিন বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ সময় তার সঙ্গে আরও ৩০-৪০ জন সেখানে গিয়েছিলেন। বজ্রপাতে সেখানে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। রাত ৯টার দিকে তার মরদেহ দাফন করা হবে। আর কালা মিয়া বাড়ির বাইরে ছিলেন। বাড়ি যাওয়ার পথে তিনি বজ্রপাতে মারা যান। এশার নামাজের পর তার মরদেহ দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বজ্রপাতে মারা যাওয়ার খবর পুরোপুরি নিশ্চিত হয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com