শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পশ্চিম আফ্রিকার মালি-তে এক মহিলার ৯ সুস্থ সন্তান প্রসব

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১.১৪ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

অতিমারিতে বিধ্বস্ত চারিদিক। মৃত্যুমিছিল বন্ধ হওয়ার নাম নেই। এমন পরিস্থিতিতে একসঙ্গে ৯টি নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন এক মহিলা। একটা নয়, দু’টো নয়, তিনটে বা চারটে নয়, একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন তিনি, যা কিনা চিকিৎসকদেরও চিন্তাভাবনার বাইরে ছিল।

পশ্চিম আফ্রিকার অন্তর্গত মালি-তে এমনই অবাক-কাণ্ড ঘটেছে। সেখানকার বাসিন্দা ২৫ বছর বয়সি হালিমা সিসে মঙ্গলবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, ৫ কন্যা এবং ৪ পুত্রের জন্ম দিয়েছেন হালিমা। মা এবং তাঁর সন্তানরা সুস্থ রয়েছেন।

হালিমার এই গর্ভাবস্থা নিয়ে বিগত কয়েক মাস ধরেই চর্চা চলছিল। গর্ভবতী হওয়ার পর যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান হালিমা, তখন আল্ট্রাসাউন্ডে ৭ সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। পরে সেখান থেকে মরক্কোয় তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেও আল্ট্রাসাউন্ডে ৭ শিশুর অস্তিত্বই ধরা পড়ে।

চিকিৎসার জন্য মার্চ থেকে মরক্কোতেই রয়েছেন হালিমা। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করেই তাঁর প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো হাসপাতালের প্রসব বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই একে একে ৯টি সন্তান প্রসব করেন তিনি।

একসঙ্গে ৩টি বা ৪টি সন্তান প্রসবের উদাহরণ রয়েছে প্রচুর। তবে একসঙ্গে ৯টি সন্তান প্রসবের তেমন নজির না থাকলেও, এই ঘটনা একেবারেই বিরল নয়। ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এক মহিলা একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর ছ’দিনের মধ্যেই একে একে সকলের মৃত্যু হয়।

তারও আগে, ১৯৯৯ সালে মালয়েশিয়ার এক মহিলা ৯ সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের ছ’ঘণ্টার মধ্যেই সকলের মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, মানব শরীর একসঙ্গে এত সন্তান প্রসবের জন্য উপযুক্ত নয়। যে কারণে ন’মাস জরায়ুতে থাকলেও ওই সমস্ত শিশুর সম্পূর্ণ বৃদ্ধি হয় না। সেই কারণে বেশির ভাগ সময়ে জরায়ুতেই মৃত্যু হয় তাদের। অনেকে আবার জন্মের পরই মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com